অভয় চরণ উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৬ খ্রিষ্টাব্দ থেকে অদ্যাবধি বিদ্যালয়টি সুনামের সাথে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী দেশ বিদেশে বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে কর্মরত আছে। আমি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ও শিক্ষার মান উন্নয়নে সাধ্যানুযায়ী কাজ করছি। এলাকার মানুষ আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব অর্পন করেছেন তার প্রতিদান কখনও শেষ করা যাবে না।
আমি আশা করি এলাকায় একটি সুশিক্ষিত ও কর্মবীর সমাজ গঠনে এই বিদ্যালয়ের সক্রিয় ভূমিকা সবসময় থাকবে। এলাকার মাননীয় সংসদ সদস্য ও গন্য মান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ সবসময় আমাদের পাশে আছেন । এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে ও তাদের সার্বিক সহযোগীতা কামনা করি।
পরিশেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও সর্বস্তরের শুভাকাক্সক্ষীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি । আল্লাহ হাফেজ।
জনাব মোঃ সাজ্জাদুর রহমান
প্রধান শিক্ষক
অভয় চরণ উচ্চ বিদ্যালয়।
অভয় চরণ উচ্চ বিদ্যালয়
ছয়কুট, কমলগঞ্জ, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1709-902982
ই-মেইল: avoycharonhs@yahoo.com
ওয়েব: www.avoycharonhs.edu.bd